লাউতারো মার্তিনেজ
মেসিকে বিশ্রামে রেখেও দাপট আর্জেন্টিনার, মার্তিনেজের গোলে ব্যবধান দ্বিগুণ
ফিফা বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। দলের নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রামে রেখে মাঠে নামলেও আলবিসেলেস্তেরা ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছে। জিওভান্নি লো সেলসোর প্রথম গোলের পর তারকা স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের চমৎকার গোলে জর্ডানের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।